‘ব্লাড ডাটা ব‍্যাঙ্ক’ তৈরি করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্যোগ নিল ডিএমডিসি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ জুন: পশ্চিম মেদিনীপুর জেলা সংখ্যালঘু উন্নয়ন কমিটি বা ডিএমডিসি’র উদ্যোগে ও মেদিনীপুর হোপ সোসাইটির সহযোগিতা‌য় শহরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএমডিসি’র চেয়ারম্যান আলি আকবর খান, সুব্রত সরকার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজয় হাজরা, তৃণমূলের সাধারণ সম্পাদক গোপাল সাহা, টাউন মুসলিম কমিটির সম্পাদক আব্দুল ওয়াহেদ, প্রাক্তন কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তী, পার্থ সারথি ঘনা সহ আরও অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

ছিলেন ডিএমডিসি’র চেয়ারম্যান আলি আকবর খান রবিবারের এই কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে বলেন, “একদিকে অতিমারির সঙ্কটময় পরিস্থিতি তার মধ্যে আবার গ্রীষ্ম‌কালীন রক্তের সঙ্কট মেটাতে স্বাস্থ্য দপ্তরকে হিমশিম খেতে হচ্ছে। অথবা কোনও একটি বা একের অধিক গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না। তাই আমাদের ডিএমডিসি’র সদস্যরা অনুভব করল যে, সমস্ত গ্রুপের রক্ত পাওয়া না গেলেও আমাদের সকলের মধ্যে সমস্ত গ্রুপের রক্ত রয়েছে”। যেমন ভাবনা তেমন‌ই কাজ। মেদিনীপুর শহরে‌র সমস্ত যুবকদের নিয়ে তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করে ব্লাড ডাটা ব‍্যাঙ্ক তৈরি করা হয়।
সেই সঙ্গে তিনি আরও জানান যে, “এই ভাবে ডিএমডিসির কাছে একটা খুবই জরুরি ব্লাড ডাটা ব‍্যাঙ্ক থাকবে এবং সেই ডাটা ব‍্যাঙ্কটি ব্লাড ব‍্যাঙ্ক সহ অন‍্যান‍্য এনজিও, থানা এবং অন্যান্য জায়গা দিয়ে দেওয়া হবে। যখনই কোনও গ্রুপের রক্ত সঙ্কট দেখা যাবে সেই রক্ত যদি ব্লাড ব‍্যাঙ্কে না থাকে তাহলে তারা ডিএমডিসির সদস্যদের মাধ্যমে সেই ব্লাডগ্রুপ পেতে সক্ষম হবেন”। এই ব্লাড ডাটাব‍্যাঙ্কে থাকবে। প্রত‍্যেক সদস্যর নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ব্লাডগ্রুপ উল্লেখ থাকবে”। উল্লেখ্য, ডিএমডিসি পশ্চিম মেদিনীপুর জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *