পুরুলিয়ার দুই পুরসভায় করোনা আক্রান্তদের খোঁজ নিলেন জেলাশাসক

সাথী দাস, পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর: কেমন আছেন এই মহূর্তের করোনা আক্রান্তরা। সে খবর নিতে আক্রান্তদের দোরগোড়ায় পৌঁছে গেল প্রশাসন। পুরুলিয়া পৌরসভা ও ঝালদা পৌরসভা এলাকার আক্রান্তদের বাড়ি গিয়ে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানলেন জেলা শাসক রাহুল মজুমদার। এই পরিস্থিতিতে আক্রান্তদের পরিবারের লোকেদের কী করণীয় সে বিষয়ে পরামর্শও দেন তিনি। পৌরসভা যা যা সহায়তার জন্য প্রস্তুত সে বিষয়ে সকলকে অবগত করেন জেলাশাসক। পৌর সভার স্বাস্থ্য কর্মীরা কনটেইনমেন্ট জোনে দাঁড়িয়েই আক্রান্ত পরিবারের সদস্যদের শরীরের অক্সিজেনের মাত্রা মাপেন। সকলকে মাস্ক পরার বিষয়ে সচেতন করা হয়।

ঝালদাতে পৌর কর্তৃপক্ষের সঙ্গে বসে পরবর্তী অ্যাকশন প্ল্যান তৈরি করেন জেলাশাসক। প্রয়োজন সংখ্যক পালস্ অক্সিমিটারের ব্যবস্থা করা হয়। সাধ্যমত কাজ করছে পুরসভা। এই প্রশংসা করে প্রশংসার সঙ্গে সঙ্গে জেলাশাসক বলেন, “আক্রান্তদের সুযোগ সুবিধা খতিয়ে দেখতে তাঁদের বাড়ির কাছে যায়। একই সঙ্গে এই কাজে স্থানীয় পুরসভাকে উৎসাহ দিতে পুর এলাকায় পরিদর্শন করলাম। প্রয়োজনীয় সংখ্যক  পালস্ অক্সিমিটার সরবরাহ করার নির্দেশ দিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *