মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৭ পেয়ে ৭৯ জন প্রথম স্থানাধিকারির মধ্যে রয়েছে বনগাঁর ছাত্র দিব্যদ্যুতি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ জুলাই: সর্বোচ্চ নম্বর পাওয়ার দৌড়ে আইসিএসই এবং সিবিএসই দশম শ্রেণিতে যারা রাজ্য থেকে প্রথম হয়েছে তাদের প্রায় ছুঁয়ে ফেলেছে মাধ্যমিকে প্রথম হওয়া দিব্যদ্যুতি রায়।

মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৭ পেয়ে প্রথম স্থানে ৭৯ জন। এদের মধ্যে স্থান পেয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া রাখালদাস হাইস্কুলের ছাত্র দিব্যদ্যুতি রায়। মাধ্যমিকে ভালো ফল করায় উচ্ছ্বসিত দিব্যদ্যুতির স্কুল কর্তৃপক্ষ। পঞ্চম শ্রেণি থেকে ক্লাসে প্রথম হয়ে এসেছে দিব্যদ্যুতি। তাঁর উপর আশা ছিল স্কুল কর্তৃপক্ষের। অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোলে ১০০-র মধ্যে ১০০ পেয়েছে সে।

মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের মধ্যে দিব্যদ্যুতির নাম থাকায় খুশি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। যদিও দিব্যদ্যুতি সর্বোচ্চ নাম্বর প্রাপকদের তালিকায় থাকায় খুশি তবুও আক্ষেপের সুরে জানাচ্ছে পরীক্ষা হলে ভালো হতো। সর্বোচ্চ নম্বর আর পাশের হারে রেকর্ড গড়ল এবারের মাধ্যমিক। সেখানে ৭০০–‌র মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে নজির গড়েছে বনগাঁর ছয়ঘড়িয়া রাখালদাস হাইস্কুলের ছাত্র দিব্যদ্যুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *