উত্তর দিনাজপুরে তিনটি পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ মার্চ: উত্তর দিনাজপুর জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি জানান, তৃণমূলের পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে। অন্যদিকে ডালখোলা পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে স্বদেশ সরকার এবং ভাইস চেয়ারম্যান করা হয়েছে মহম্মদ ফিরোজ আলমকে।

কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান করা হয়েছে রামনিবাস সাহাকে। তবে ইসলামপুর ও কালিয়াগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যানের নাম পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। ইসলামপুর পৌরসভায় ফের চেয়ারম্যান কানাইয়ালাল হলেও ডালখোলা এবং কালিয়াগঞ্জ পৌরসভায় চেয়ারম্যান হিসেবে এবার দেখা যাবে নতুন মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *