আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর:আবারো চাপ বাড়লো অধিকারী নিবাস শান্তিকুঞ্জে। নতুন করে “শান্তিকুঞ্জ”- র দুই সদস্য মেজ ছেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও ছোট ছেলে কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীকে নোটিশ পাঠাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এমনটা জেলা পুলিশ সুত্রে জানাগেছে। এই ঘটনায় কার্যত চাপ বাড়ল “শান্তিকুঞ্জে” বলে রাজনৈতিক মহলের ধারনা।
বৃহস্পতিবার অধিকারী পরিবারের দুই সদস্য শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো তমলুক থানার পুলিশ ও সৌমেন্দু অধিকারীকে নতুন করে নেটিশ পাঠালো কাঁথি থানার পুলিশ।
সূত্র মারফত জানাগেছে, ইংল্যান্ডে ২০১৯ সালের জুন মাসে ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়ে খরচ প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা হয়েছিল সৌমেন্দু অধিকারীর, কিন্তু সৌমেন্দু অধিকারী পুরপ্রধান থাকালীন সাড়ে ৬ হাজার টাকা ভাতা পেতেন। তাহলে কি করে এত টাকা খরচ করলেন? তদন্তের কারণে নেটিশ পাঠানো হয়েছে এমনটাই কাঁথি থানা সূত্রে জানাগেছে। এই টাকা কি ভাবে পেলেন তিনি? সামান্য ভাতা পেয়েও কি করে ইংল্যাণ্ডে খেলা দেখতে গেলেন? খেলা দেখতে গিয়ে ১৭ দিন ইংল্যাণ্ডে ছিল বলে জানাগেছে। কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে নেটিশ করে জানাতে বলা হয়েছে।
বস্তুত, ২০১৯ সালের জুন মাসে ক্রিকেট বিশ্বকাপ ইংল্যাণ্ডে দেখতে গিয়েছিলেন তৎকালীন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। এছাড়াও গিয়েছিল তৎকালীন ও বর্তমান কাঁথি পুরসভা ৪ নং ওয়ার্ড়ে কাউন্সিলর আলেম আলি খাঁন, জাভেদ আকতার ও রামচন্দ্র পণ্ডা সহ অন্যরা।
অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেটিশ পাঠালো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশ। গত ২০২১ সালের ১৯ জুলাই তমলুকে বিজেপির সভায় উপস্থিত হন শুভেন্দু অধিকারী। সেখানে বেশ কিছু বিতর্কিত মন্তব্য ও অতিমারি আইন লঙ্ঘন করেছিলেন এই অভিযোগে তমলুক থানার পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নামে একটি মামলা দায়ের করা হয়। এরপর শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এমটাই জানাগেছে। বৃহস্পতিবার তমলুক থানা থেকে নেটিশ পাঠানো হয়েছে। সোমবার তমলুক থানায় হাজিরা দেওয়ার আবেদন জানানো হয়েছে। তবে তার আইনজীবীর দাবি, হাইকোর্টের নির্দেশে বিরোধী দলনেতা যেখানে যখন বলবেন সেইমতো জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশকে এবং পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে বিরোধী দলনেতা সোমবার কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তাই এই মুহূর্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে না। সেই মতো পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে।

