আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: খড়গপুর লোকাল থানা এলাকায় কয়েক মাস ধরে তল্লাশি চালিয়ে যে সকল ছোট-বড় বোমা পাওয়া গিয়েছিল সেগুলি আজ নিষ্ক্রিয় করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড।

খড়গপুর লোকাল থানার রাখালগড়িয়া এলাকায় দমকল বাহিনীর উপস্থিতিতে একটি ফাঁকা মোরাম খাদানে গর্ত করে প্রায় ৫০ কেজি বোমা নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল কর্মীরা। বোমা নিষ্ক্রিয় করার সময় উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, লোকাল থানার ওসি মোহাম্মদ আসিফ এবং সার্কেল ইন্সপেক্টর অতীন্দ্রনাথ দত্ত।
দীপক সরকার জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকা থেকে যেসব ছোটখাটো বোমা উদ্ধার হয়েছে সেগুলি এক জায়গায় রাখা ছিল যাতে থানায় কোনো দুর্ঘটনা না
ঘটে। সেগুলি আজ নিষ্ক্রিয় করা হলো।

