পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ডিসেম্বর: আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে
৮ তম দুয়ারে সরকার। এই দুয়ারে সরকারের কাজ চলবে ১৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানালেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলী কাদরী।

তিনি জানান, এখনো পর্যন্ত যারা সরকারি সুযোগ সুবিধায় অন্তর্ভুক্ত হননি, তাদের খুব শীঘ্রই দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে দাঁতন, মোহনপুরের বেশ কিছু এলাকা এখনো সাধারণ মানুষ এইসব সুযোগ-সুবিধা পাননি। ৭তম দুয়ারে সরকার আমাদের সফলতার সাথে হয়েছিল। আশা করছি এবারও আমরা ভালোভাবে কাজ করতে পারবো।

