আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই:
কৃষকদের শস্যকে বীমার আওতাভুক্ত করে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতির হাত থেকে কৃষকদের বাঁচানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের “বাংলা শস্য বীমা খারিফ শস্য- ২০২২” বীমা গ্রহণের কাজ পশ্চিম মেদিনীপুর জেলাতে রূপায়িত হচ্ছে।
চলতি খরিফ মরসুমে পশ্চিম মেদিনীপুর জেলাতে এখনো পর্যন্ত প্রায় নয় হাজার কৃষক বাংলা শস্যবীমা প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন। জেলা কৃষি দপ্তর চলতি বছরে এই জেলাতে ৫ লক্ষ ৯০ হাজার কৃষককে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা রেখেছে। গত বছরে জেলাতে ৫ লক্ষ ১৭ হাজার কৃষক এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছিলেন। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই বীমা প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
আজ জেলাশাসক আয়েশা রানী বাংলা শস্য বীমার প্রচারের জন্য একটি ট্যাবলোর সূচনা করেছেন।

