জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুন: মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শালবীথি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশানের উদ্যোগে উপকূলীয় পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর ও তাজপুরের মধ্যবর্তী যস বিধ্বস্ত জামড়ায় ত্রাণ বিতরণ করা হয়েছে। শালবীথি পরিবারের পক্ষ থেকে ৭০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে মুড়ি, চিঁড়ে, আলু, সরিষার তেল, বিস্কুট, হলুদ, লঙ্কা, নুন, সোয়াবিন, মুসুর ডাল, মোমবাতি, ব্লিচিং পাউডার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক তুলে দেওয়া হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদিকা রীতা বেরা, সদস্যা দীপান্বিতা সেন খান, পম্পি খামরই প্রমুখ। এই কাজে উপস্থিত থেকে শালবীথিকে বিশেষ সহযোগিতা করেন মণিকাঞ্চন রায়, সুব্রত মহাপাত্র, নরসিংহ দাস, হেদায়তুর খাঁন, সৈকত জানা প্রমুখ।


