সাংসদ দেবের উদ্যোগে দাসপুরে গৃহহীনদের ত্রাণ বিতরণ

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৯ জুন: দাসপুর ২ ব্লকের চন্দ্রেশ্বর খাল বরাবর বেশ কয়েকটি বাড়ি সুপার সাইক্লোন যসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু বাড়িতে দেখা গিয়েছে ফাটল এবং কিছু বাড়ি পড়ে গিয়েছে।গৃহহীন হয়েছে বেশ কয়েকটি পরিবার। ওইসব গৃহহীন পরিবারকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সংসদ দীপক অধিকারী তথা দেব। সাংসদ খবর পেয়ে ওইসব পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং ত্রিপল পাঠিয়ে সহায়তা করেছেন। তাদের হাতে ত্রিপল ও খাদ্য সামগ্রী তুলে দিলেন, বিশিষ্ট সমাজসেবী সুদীপ মণ্ডল, সেখ মোজেম। উপস্থিত ছিলেন অনিরুদ্ধ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *