জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জুন: যস জলোচ্ছ্বাসে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকা। এইসব এলাকার অধিবাসীদের জন্য রবিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের অন্তর্গত চাঁদপুর গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হল জঙ্গল মহল উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে। ব্লিচিং পাউডার, সাবান, কেক, বিস্কুট, চা, দুধ, চিনি, চিঁড়ে, মুড়ি, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হল গ্রামের ১০০টি পরিবারের হাতে।

সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত মহাপাত্র, সদস্য মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সদস্যা রীতা বেরা, শম্পা ঘোষ প্রমুখ। ছিলেন দিলীপ চৌধুরী, সত্যজিত সামন্ত, আশীষ ভঞ্জ। মেদিনীপুর থেকে জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর শাখার সভাপতি ড: মধুপ দে জানান, যস বিধ্বস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তাঁদের সামর্থ্য মতো এই ক্ষুদ্র প্রয়াস।

