কুমারেশ রায়, মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: ঘাটাল উত্তর বিজেপি মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আজ ঘাটাল ব্লকের ইড়পালায় একটি ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি নেতাদের দাবি, বিগত দিনে ভারতীয় জনতা পার্টি যেমন মানুষের পাশে ছিল এখনো আছে এবং আগামী দিনেও মানুষের পাশেই থাকবে বলে এই বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে। পাশাপাশি ইড়পালা সহ বেশ কয়েকটি গ্রামের বন্যার্তদের হাতে কিছু শুকনো খাবার, ত্রিপল এবং বস্ত্র দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তন্ময় দাস, ঘাটালের বিধায়ক শীতল কপাট বিজেপির অন্যান্য নেতারা।

ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন, যদিও বিজেপি সরকারে নেই তবুও দীর্ঘদিন ধরে বন্যা প্লাবিত ঘাটালের সাধারণ মানুষদের আমরা সহযোগিতা করেছি। আজ প্রায় ৩০০টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় বলে বিধায়ক বলেন।


