জে মাহাতো, ঝাড়গ্রাম, ২৮ জুন:
সোমবার বেলপাহাড়ির জঙ্গল এলাকায় বসবাসকারী শবর পরিবারগুলিকে ত্রাণ দেওয়া হলl উলুবেড়িয়ার আনন্দধারা ও চয়ন ক্লাবের সদস্য এবং বেলপাহাড়ীর কয়েকজন যুবকের উদ্যোগে দ্বিতীয় দফায় জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার জঙ্গল ঘেরা জোড়াম ও পাটাঘর গ্রামের ১১০টি লোধা শবর পরিবারকে পোশাক, আটা, চিড়া, মুড়ি, আলু, পেঁয়াজ, সোয়াবিন,ডিটারজেন্ট ও মাস্ক দিয়ে সহযোগিতা করা হয়।

পরিবারগুলির ছেলেমেয়েদের খাতা কলম ও চকলেট দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে আনন্দধারা ও চয়ন ক্লাবের পক্ষে রঞ্জন বেরা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যতীন্দ্র নাথ মাহাতো, রাহুল অধিকারী, বুবাই দুবে, সোমনাথ ঘর, চৈতন বেসরা ও নিত্যানন্দ শবরl

