ঝাড়গ্রামে জঙ্গলমহল উদ্যোগের পলাশ চারা বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ জুলাই: আজ ঝাড়গ্রামে নেতাজী আদর্শ উচ্চ বিদ‍্যালয়ে জঙ্গল মহল উদ্যোগ ঝাড়গ্রামের ব‍্যবস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা হয়। প্রাক্তন মন্ত্রী বিধায়ক পূর্ণেন্দু বসু দুটি পলাশ চারা রোপন করে কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রিয়ব্রত বেরা, প্রধান শিক্ষক অপর্নেশ মিশ্র, সুরঙ্গ গিরি, সম্পাদক পিনাকী প্রসাদ রায় প্রমুখ।

শ্রী রায় জানান, এবছর জঙ্গলমহল উদ্যোগের পক্ষ থেকে পলাশ চারা বিতরণ ও রোপন করা হচ্ছে। এছাড়াও ঘোষণা করা হয়েছে কোনও প্রতিষ্ঠান তাদের ঘেরা জায়গায় পলাশ চারা লাগাতে ইচ্ছুক থাকলে তাদের চারা দেওয়া হবে। অন‍্যান‍্যরাও  চারা চাইলেই পাবেন। এদিন বিশিষ্টদের উপস্থিতিতে  একশো চারা বিতরণ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *