ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ আমতায়

আমাদের ভারত, হাওড়া, ১২ ডিসেম্বর: করোনার পাশাপাশি আমাদের চেনা রোগ ডেঙ্গুকে ভুলে গেলে চলবে না। রাজ্য সরকারের এই সতর্কবাণীকে সামনে রেখে রবিবার আমতা বিধানসভার কাশমূলী এলাকায় সাধারণ মানুষের মধ্যে মশারি বিতরণ করলেন বিধায়ক সুকান্ত পাল। এদিন বিধায়ক সুকান্ত পাল ৪০ জন মানুষের হাতে মশারি তুলে দেন।

বিধায়ক জানান, ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এই মশারি বিতরণ। তিনি জানান, আমতা বিধানসভা এলাকায় ৬০০ জন মানুষের হাতে মশারি তুলে দেওয়া হবে। প্রথম পর্যায়ে রবিবার ৪০ জনের হাতে মশারি তুলে দেওয়া হল। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বাকিদের হাতেও মশারি তুলে দেওয়া হবে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *