গ্রামবাসীদের চিকিৎসা পরিষেবা ও ঋতুমতী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ও স্বাস্থ্যকিট বিতরণ গড়বেতায়

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: রবিবার গড়বেতা বন্ধু সমাজের পক্ষ থেকে
ফিরকিডাঙ্গা গ্রামে প্রায় ২৪২ জন মানুষকে চিকিৎসা পরিষেবা ও ১২৪ জন ঋতুমতী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ও স্বাস্থ্যকিট দেওয়া হয়েছে।

মহিলাদের নানারকম অসুখ-বিসুখের উৎপত্তি হয় ঋতুচক্রের সময় নোংরা কাপড় ব্যবহার করা থেকে। মাসের ওই ৪/৫ দিন একজন মহিলা অনেকটা দুর্বল হয় পড়েন। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে পুষ্টিকর খাবার খেতে এবং পরিষ্কার স্যানিটারি প্যাডস ব্যবহার করতে পরেন না। এ জন্য মহিলাদের অনেকরকম  অসুখ-বিসুখের সম্মুখীন হতে হয়, এমনকি মহিলাটি মারাও যেতে পরেন। এই পরিস্থিতিতে একজন স্কুল ছাত্রী থেকে বয়স্ক মহিলারা যাতে সকলে স্যানিটারি প্যাডস বিষয়ে অবগত হন সেজন্য এদিন গড়বেতা বন্ধু সমাজের উদ্যোগে মাতৃরূপেণ কর্মসূচি নেওয়া হয়। বৈদ্যুতিন মাধ্যমে এই বিষয়ে নানা রকম বিজ্ঞাপন আসলেও লজ্জা জনিত কারণে অনেকেই তাতে কান দেয় না। কিন্তু সন্তান ধারণ মহিলাদের সবথেকে বড় অহংকার। মাসিক হাওয়া মানে, একটি মেয়ের সন্তান ধারণ করার ক্ষমতা পাওয়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *