মেদিনীপুরে জমির পরচা বিতরণ  

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর,  ১২ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার খাসজঙ্গল মৌজাগুলির  কেরানিতলা, বারপাথর ক্যান্টনমেন্ট, কর্নেল গোলা ও চাঁদিয়ানা বাজার এলাকার মানুষদের হাতে নিদর্শন পরচা তুলে দিলেন জেলাশাসক রেশমি কোমল। শুক্রবার এই পর্চা বিতরণ অনুষ্ঠান হয় জেলাশাসকের দপ্তরের পাশে  জেলা কালেক্টরেটের পুরাতন প্রশাসনিক ভবনে। অনুষ্ঠানে ২৫ জন দখলদারের হাতে জমির পর্চা তুলে দেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল। উপস্থিত ছিলেন খড়্গপুর গ্রামীনের বিধায়ক  দীনেন রায় ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

প্রশাসনিক সুত্রে জানা গেছে, পাঁচটি খাসজঙ্গল মৌজায় খাস জমিগুলি জরিপ করা হয়েছে। মৌজাগুলিতে মোট ১০ হাজার ৯৮৩টি পরিবার রয়েছে। তাদের প্রত্যেককেই আগামী দিনে জমির পর্চা দেওয়া হবে বলে জেলাশাসক রেশমি কোমল জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *