হলদিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা ফিনিক্স পরিবার ও জিওগ্ৰাফি গাইড সেন্টারের উদ‍্যোগে ফলের চারাগাছ বিতরণ

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ অক্টোবর: যৌথ উদ্যোগে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল হলদিয়ায়।শিল্পনগরী হলদিয়া দূষণের কবলে জর্জারিত। সুপার সাইক্লোন আমফান ঝড়ের তাণ্ডবে সমগ্র হলদিয়া নগরীতে উপড়ে পড়ে কয়েকশো সবুজ গাছ। ফলস্বরূপ পরিবেশ দূষণের উপক্রম আরও দীর্ঘ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তাই হলদিয়া এলাকায় “ফিনিক্স পরিবার” ও “জিওগ্রাফি গাইড সেন্টার” যৌথ উদ্যোগে গ্রহণ করেছে এক অভিনব প্রয়াস, যার লক্ষ্য ধরণীকে সবুজ, সুন্দর ও দূষণমুক্ত করে তোলা।

সংগঠনের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন প্রান্তে করে চলেছে বৃক্ষরোপণ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার হলদিয়া ব্লকের সাপুয়া গ্রামের প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন প্রজাতির ফলের চারা। যার সাহায্যে এলাকার প্রত্যেকেই নিজের বাড়ির চারপাশে সুন্দর বাগান তৈরি করতে পারবে।

সংগঠনের পক্ষ থেকে মিন্টু দাস, অনুপম বেরা, নবদ্বীপ প্রামানিক, স্বাগতা বেরারা জানান, সেন্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে অর্থিক সাহায্য দিয়ে সংগঠনকে বহুসংখ্যক চারাগাছ প্রদান করেছেন। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, তারা আগামী দিনে আরও বহু সংখ্যক বৃক্ষ রোপণ ও প্রদানের সাথে সাথে দুঃস্থদের শীতবস্ত্র প্রদানের প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের সকলেরই লক্ষ্য সবুজ, সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করার সাথে সাথে মানবতাকে উজ্জীবিত করা।যাতে করে পরবর্তী প্রজন্ম নির্বিঘ্নে জীবন-যাপন করতে পারে। এই করোনা আবহে সবরকম বিধি নিষেধ মেনেই এগিয়ে চলেছে কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *