অশ্বিনী দাসের জন্মদিনে খাদ্য সামগ্রী বিতরণ “আমারকার ভাষা আমারকার গর্ব” ফেসবুকে গ্রুপের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ জুন: তাগিদটা ছিল সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করার। আর সেই থেকে নদী তীরবর্তী এলাকার উদ্যোগী যুবকদের প্রচেষ্টায় গড়ে ওঠে ফেসবুক গ্রুপ সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি (আমারকার ভাষা আমারকার গর্ব’) নামে ফেসবুক গ্রুপ। তবে ভাষা সংস্কৃতি রক্ষার এই ফেসবুক গ্রুপের কার্যকলাপ আজ শুধু আর আটকে নেই ভাষা সংস্কৃতি চর্চার মধ্যে। সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ এখন এলাকার মানুষের ভালো মন্দের সাথী হয়ে উঠেছে। গ্রুপের সদস্যরা এলাকার মুমূর্ষু রোগীদের চিকিৎসার প্রয়োজনে রক্তের অভাব মেটানো থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সব কিছুতেই মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

এবার ওই ফেসবুক গ্রুপের এক সদস্যে অশ্বিনী দাস (মানু) তাঁর জন্মদিনটি গ্রুপের সদস্যদের নিয়ে একটু অন্য ভাবে পালন করলেন। এদিন অশ্বিনীবাবু তাঁর জন্মদিন ঘটা করে পালন না করে করোনা অতিমারির সময় এলাকার রুটি রুজি হারানো মানুষের মুখে একমাসের খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিলেন। এদিন সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপের সদস্য অশ্বিনীবাবুর জন্মদিন উপলক্ষ্যে গোপীবল্লভপুর এলাকার দুটি দুঃস্থ পরিবারের হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে তেল, মশলা, আলু, পেঁয়াজ, বিস্কুট, হরলিক্স থেকে শুরু করে মুড়ি সবই।আর ভাষা চর্চা বিষয়ক গ্রুপের এরকম একটি উদ্যোগে খুশি সুবিধা পাওয়া পরিবারগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *