জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে এই করোনা মহামারি ও ঘূর্ণিঝড় বিপর্যস্ত সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন সমিতির সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র সেইমতো আজ তৃতীয় পর্যায়ে শালবনির কাশীজোড়া অঞ্চলের বৈকুণ্ঠপুরে প্রায় ত্রিশটি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী, সাবান ও মাস্ক তুলে দিয়েছে।

সমিতির চক্র সভাপতি তন্ময় সিংহ বলেন, আমরা ৯ জুলাই শতাধিক মানুষকে অন্নদানের মাধ্যামে এই কর্মসূচির সূচনা করে ১৩ জুলাই কর্ণগড় অঞ্চলের ডাঙ্গরপাড়াতে পঞ্চাশটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করি। আজ তৃতীয় পর্যায়েও পঞ্চাশটি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের অনুষ্ঠান পরিচালনা করেন রামসরোজ মুখার্জি ও বিশ্বজিৎ পাল। সংগঠনের তরফে অমর চৌধুরী উপস্থিত বিশিষ্টজনদের ধন্যবাদ জানান।

