অমরজিৎ দে ঝাড়গ্রাম ২৪ মে: রবিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির ঝাড়গ্রাম জেলার তপশিয়া চক্রের উদ্যোগে গোপীবল্লভপুর-২নং ব্লকের নোটা-২নং অঞ্চলের ২০০টি দুঃস্থ পরিবারকে সব্জি ও মসলা সামগ্রী তুলে দিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির তপশিয়া চক্রের শিক্ষকরা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্বপন পাত্র, বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু পাল, তপশিয়া চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিভাস তরাই, দিবেন্দু অধিকারী, অরুণ বাগ, প্রণব দে, রবিন মল্লিক সহ অন্যান্য শিক্ষকরা৷

