রেডক্রশ সোসাইটির খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ আগস্ট:
মেদিনীপুরের অমর শহিদ ক্ষুদিরাম বসুর ১১৪ তম আত্মবলিদান দিবস উপলক্ষ্যে ও করোনা পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা রেডক্রশ সোসাইটির উদ্যোগে মেদিনীপুর ব্লক এলাকার ৫ নম্বর অঞ্চলের বাহারবাড়ুয়া ভগীরথ ও শিরোমনি অঞ্চলের বিরসা গ্রামে ২২০ জন দুঃস্থ ও তাপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটির সূচনা করেন এলাকার বিধায়ক তথা
এমকেডিএ’র চেয়ারম্যান ও পৌর প্রশাসক দীনেন রায়। তিনি বলেন, রেডক্রশ সোসাইটির এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা রেডক্রশ সোসাইটির সম্পাদক ডাঃ গোলক বিহারী মাজি, চিত্তরঞ্জন মুখার্জি, অনাদি কুমার জানা, পঙ্কজ পাত্র, কুনাল ব্যানার্জি, অমিত কুমার সাহু, শীর্ষেন্দু শাসমল প্রমুখ। উপস্থিত ছিলেন দুই পঞ্চায়েত মলয় ঘোষ ও রাজু মাইতি, এলাকার সমাজ কর্মী অসীম রায়, বাবলু মান্ডি, নিখিল হেমব্রম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *