করোনা প্রতিরোধক ও ত্রাণ সামগ্রী বন্টন পশ্চিম মেদিনীপুরে 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মে: রবিবার জেলার বিভিন্ন জায়গায় করোনা প্রতিরোধক ওষুধ ও ত্রাণ সামগ্রী বন্টন করা হয়েছে। এদিন মেদিনীপুর শহরের জানাপাড়া মুন লাইটের উদ্যোগে ও মেদিনীপুর হোমিওপ্যাথি কলেজের সহযোগিতায় নজরগঞ্জ জানাপাড়া এলাকায় করোনার প্রতিরোধক ঔষধ আর্সেনিক‍্যাম অ্যালবাম -৩০ নামক ঔষধটি বিনামূল্যে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন হ‍্যোমওপ‍্যাথিক কলেজের অধ্যক্ষ সহ  ম‍েডিক‍্যাল পরিসেবার ডাক্তারবাবুরা এবং ক্লাবের সম্পাদক সুব্রত বোস, সুদীপ দাসগুপ্ত, কৃষ্ণকান্ত জানা, কৌশিক মাঝি, সমু মাইতি, উত্তম দাস। 

এদিন মেদিনীপুর শহরের পশ্চিম মন্ডলের ২০নং ওয়ার্ডের আমতলা ঘাটের সামনে কিছু অসহায় দরিদ্র মানুষের জন্য আহারের ব্যাবস্থা করে বিজেপির মহিলা মোর্চা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাশ, জেলার সাধারণ সম্পাদক শঙ্কর কুমার গুছাইত, জেলা সম্পাদিকা মিতা ঘোষ, জেলার সহ সভাপতি শিবু পানিগ্রাহি, মন্ডল সভাপতি সুব্রত খাঁড়া মহাশয় এবং মহিলা নেত্রী শম্পা মন্ডল, পারিজাত সেনগুপ্ত ও অন্যান্য নেতৃত্ব।

রবিবার উচ্ছন্ন নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের কয়েকজন সদস্যের উদ‍্যোগে আজ শিরোমণী গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামের ৭০টি অসহায় দুঃস্থ পরিবারকে ডাল, সোয়াবিন, তেল, হলুদ, ছাতু, বিস্কুট, চিনি, সাবান, লবন ও ওআরএস দেওয়া হয়েছে। এই গ্রুপের ২০০ জন সদস‍্যই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে খড়গপুর লোকাল থানার ব্যবস্থাপনায় খড়্গপুরের চৌরঙ্গীতে পরিযায়ী শ্রমিকদের হাতে খাওয়ার তুলে দিলেন পুলিশ সুপার দিনেশ কুমার। তিনি বলেন, লকডাউন চলা পর্যন্ত এই ব্যবস্থাপনা থাকবে। এছাড়াও প্রতিদিন ৩০০ থেকে ৬০০ জন পরিযায়ী শ্রমিককে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *