কুমারেশ রায় পশ্চিম মেদিনীপুর, ৭ আগস্ট:
বানভাসি ঘাটালে হাজার হাজার মানুষ জলবন্দি। খাদ্য এবং পানীয় জলের পর্যাপ্ত যোগান নেই। প্লাবিত এলাকার মানুষদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব।
এই বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মাজি বলেন, প্রথম দিনে ৮০০ প্যাকেট রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। অজবনগর ২ এলাকায় যারা রাস্তার ধারে আছেন এবং ভেতরে প্লাবিত এলাকা থেকে যারা আসতে পারেননি তাদের খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।
আপাতত কুড়ি দিন এভাবে খাবার দেওয়া হবে।
তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দিলীপবাবু বলেন।

