ডেবরায় কুশিয়া ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে ৫/১ অঞ্চলের চকপপন গ্রামে কুশিয়া ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি মঙ্গলবার দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বই-খাতা-কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল।

সমাজসেবী সংগঠন কুশিয়া ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ কর, ৫/১ অঞ্চলের প্রধান সোমা তেলি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনে এই ভাবে আরও সামাজিক কাজে নিয়োজিত হয়ে সুস্থ ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়াই সংগঠনের প্রধান উদ্দেশ্য বলে জানান কুশিয়া ক্লাব সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *