তৃণমূল পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে পাঁচ শতাধিক ভবঘুরেকে কম্বল বিতরণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯তম জন্মদিনটিকে স্মরণীয় রাখতে রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী থেকে নেতারা নানা ধরনের সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি পালন করে। আজ তৃণমূল পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে মেদিনীপুরের ভবঘুরে আবাসে গিয়ে ওখানকার মানুষদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। সমাজের এই নিপীড়িত মানষিক ভারসাম্যহীন মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত হতে সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডু, আশিস হুদাইত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আজকের অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ভবঘুরে মানুষকে কম্বল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *