স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৬ জানুয়ারি: নবদ্বীপ শহরে অনুষ্ঠিত হল কৃষ্ণনগর পুলিশ জেলা ও নবদ্বীপ পুলিশ থানার উদ্যোগে এক মানবিক কর্মসূচি। এদিন শহরের বিভিন্ন এলাকায় বসবাসকারি প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ অসহায় মানুষের হাতে কম্বল, মশারি ও কিছু ব্যবহার যোগ্য বাসনপত্র তুলে দেওয়া হয়।
এদিন দুপুরে নবদ্বীপ থানা প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপের পুরপিতা বিমান কৃষ্ণ সাহা-সহ নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের জন প্রতিনিধিরা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলা ও নবদ্বীপ পুলিশ থানার বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপিতা বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার- সহ উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিকদেরও এদিন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।

