আশিস মণ্ডল, রামপুরহাট, ২৪ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্পর্শ প্রকল্পে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ করল রামপুরহাট থানা। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির উপস্থিতিতে দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র।

পুলিশ সুপার বলেন, “মুখ্যমন্ত্রী মানবিক। তিনি পুলিশ মহলকেও মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই রামপুরহাট থানার এই মানবিক প্রয়াস। সমাজের সব মানুষ অপরাধী হয় না। দুই-চার শতাংশ মানুষ অপরাধী হয়। বাকি মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাই এই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে”।

