বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতাদের সমালোচনা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুন:
সরাসরি বিজেপির বিরোধিতা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর সমালোচনা বন্ধ করার জন্য নেতাদের পরামর্শ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, আজ বিজেপির বৈঠকে যোগ না দিয়ে জল্পনা তৈরি করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। জল্পনা দুপুরে নিজেই আরও বাড়ালেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী। তিনি বলেন, বিপুল মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে আমরা কথায় কথায় দিল্লি যাচ্ছি আর ৩৫৬ ধারার ভয় দেখাচ্ছি। বাংলার মানুষ এটা মেনে নেবে না।

এরপর দলীয় নেতাদের তাঁর পরামর্শ আমাদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। যস ও করোনা মোকাবিলায় পাশে থাকতে হবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখে দলীয় নেতাদের সমালোচনায় জল্পনা আরও বাড়ল। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন তাহলে দলে ফিরতেই কি বিজেপি নেতাদের প্রকাশ্যে সমালোচনা শুরু করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *