আমাদের ভারত, আরামবাগ, ১৫ জুলাই: আদালতের নির্দেশকে অমান্য করে জোর করে একটি জায়গা ঘেরাকে কেন্দ্র করে গন্ডগোল। ঘটনাটি ঘটে আরামবাগের মহেশপুরের মালিক পাড়া এলাকায়।
জানাগেছে, জায়গাটি নিয়ে আদালতে মামলা চলছে। ওই এলাকায় সীমন্ত রায় নামে এক ব্যক্তি জমিটির বর্গাদার রয়েছে। স্থানীয় ব্যবসায়ী প্রশান্ত ভট্টাচার্য নামে এক ব্যক্তি হঠাৎ বর্গাদার সীমন্ত রায়কে বলেন, এই জমি আমার কেনা সম্পত্তি। এরপরের দু’জুনের মধ্যে গন্ডগোল বেধে যায়। এরপরে আদালতে মামলা হয়। ওই জায়গাটির উপর ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ওই ব্যবসায়ী পুলিশ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে ওই জায়গাটির ওপর বেড়া দেওয়াকে কেন্দ্র করে ওই এলাকার সীমান্ত রায়ের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই ব্যক্তি। এরপরই বর্গাদার সীমন্ত রায় আরামবাগ থানার দ্বারস্থ হন।
এলাকাবাসীদের অভিযোগ, প্রশান্ত ভট্টাচার্য নামে ওই ব্যবসায়ী বিভিন্ন জায়গায় পুলিশ ও নেতাদের নাম করে ভয় দেখিয়ে জায়গা জোরপূর্বক ভাবে দখল করে আসছে। অথচ প্রশাসন নিরব।

