আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ এপ্রিল:
রাজ্যে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমন ঠেকাতে উদ্যোগী হলেন চোপড়া ব্লক প্রশাসন। চোপড়ার বিভিন্ন এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করল দমকল বাহিনী। এদিন চোপড়া পঞ্চায়েত সমিতি, বিডিও ও ব্লক স্বাস্থ্য অধিকারিরের উদ্যোগ এলাকার ব্যাঙ্ক, থানা, সরকারি অফিস সহ এলালার বিভিন্ন জায়গার পাশাপাশি আইসোলেশেন ওয়ার্ডও স্যানিটাইজ করলে দমকল বাহিনী।

উল্লেখ্য, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। নির্দেশ দেন, ‘নতুন করে যেন কোরোনা না ছড়ায় সেদিকে নজর দিতে হবে সবাইকে। তাই উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লক প্রশাসন তাদের এলাকাগুলি স্যানিটাইজ করল।

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজারুদ্দিন জানিয়েছেন, কোরোনা সংক্রমনকে রুখতে চোপড়া এলাকায় বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করা হল। পরর্বতীতে চোপড়া ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েত ও সব বড় মার্কেট গুলি জীবাণুমুক্ত করা হবে।

