বাঁকুড়ায় বিশ্ব উষ্ণায়ন বিষয়ক আলোচনা চক্র

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুলাই: বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণায়ন বিষয়ে আজ এক আলোচনা চক্রের আয়োজন করা হয় বাকুঁড়া শহরের সিনেমা রোডের এনপিএসি ক্লাবে।বাঁকুড়া অনুশীলন সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা চক্রে ক্রমবর্ধমান উষ্ণায়নে জনজীবনে গভীর প্রভাব পড়বে তা বিস্তারিত আলোচনা করা হয়।

এর হাত থেকে রক্ষা পেতে তথা সারা বিশ্বের জনজীবন স্বাভাবিক রাখতে পরিবেশ দূষণ রোধ একান্ত জরুরি। আর এর জন্য প্রয়োজন বৃক্ষরোপণ।কিন্তু ঘটা করে গাছ লাগালেই হবে না, তা ঠিকমত রক্ষনাবেক্ষণ জরুরি। তবেই গাছ লাগানোর সার্থকতা। অবাধে বৃক্ষ ছেদন করে বনজ জঙ্গলের পরিবর্তে কংক্রিটের জঙ্গল বানানোর ফল উষ্ণায়ন। কাজেই জঙ্গল নষ্ট করার জন্য প্রায়শ্চিত্ত করতে বৃক্ষরোপণ হবে। এজন্য জনগনকে সচেতন করে তুলতে হবে বলে আলোচনা চক্রের আলোচকরা আহ্বান জানান।

আলোচনা চক্রে অংশ নেন অনুশীলন সমিতির সম্পাদক প্রদীপ নাগ, বিপ্রদাস মিদ্যা, গৌতম নন্দী, প্রশান্ত মুখার্জি, বিপ্লব পাঁঞ্জা, এনপিএসি ক্লাবের সভাপতি সীতারাম জিয়োরাজকা।আলোচনা চক্র শেষে এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *