সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ আগস্ট: বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে আজ নাম আঁচুড়ি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব উষ্ণায়ন বিষয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়।

সমগ্ৰ বিশ্বে ক্রমবর্ধমান উষ্ণায়ন নিয়ে বিশদ আলোচনা, মানব জীবনে তার প্রভাব ও পরিত্রাণের উপায় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সম্পাদক প্রদীপ নাগ, স্কুলের প্রধান শিক্ষক মলয় ঘোড়াই, গৌতম নন্দী, সমীর দাস, শ্রীকান্ত বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মনিকা নাগ।

বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিত্রাণ ও বায়ু দূষণের হাত থেকে পৃথিবীকে বাচাঁতে বৃক্ষরোপণ সেরা পন্হা, সে কারণে অনুষ্ঠান শেষে স্কুল প্রাঙ্গনে ও সন্নিহিত এলাকায় সেগুন, মেহগেনি, জাম, দেবদারু প্রভৃতি জাতের চারা রোপণ করা হয়। এই চারা গুলি যাতে গবাদি পশু বা অন্য কোনো ভাবে নষ্ট না হয় সে জন্য প্রতিটি চারা গাছকে বাঁশের তৈরী সুরক্ষা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে সমিতির সম্পাদক প্রদীপ নাগ জানান।

