মেদিনীপুরে ভিটিটি কলেজের প্রাক্তনীদের উদ্যোগে আলোচনা সভা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে এবং শালবনী ব্লকের পক্ষ থেকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের সহযোগিতায় শুক্রবার মৌপাল স্কুল সভাকক্ষে ” স্বাস্থ্যকর অধ্যয়নের অভ্যাস গড়ে তোলা এবং স্কুল জীবনে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা” বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রাক্তনীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামল মন্ডল, বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যাপিকা ডঃ কিশ্বর বদক্সান এবং ডঃ রনীতা ব্যানার্জি। সভায় সবাইকে স্বাগত জানান মৌপালের প্রধান শিক্ষক তথা ভিটিটি কলেজের প্রাক্তনী ড: প্রসূন কুমার পড়িয়া। সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষিকা অসীমা জানা। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সভায় বিদ্যালয়ের তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ছিলেন ভিটিটি কলেজ প্রাক্তনী মৌপাল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *