এসইউসিআই’য়ের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে ঘাটাল মহকুমা কমিটির উদ্যোগে আলোচনা সভা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে আজ দলের ঘাটাল মহকুমা কমিটির উদ্যোগে অন্নপূর্ণা আর্কেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরোর সদস্য অমিতাভ চ্যাটার্জি। অমিতাভবাবু শিবদাস ঘোষের গৌরবোজ্জ্বল, সংগ্রামবহুল বিপ্লবী জীবনের নানা দিক ও ভারতের শোষণ মুক্তির সংগ্রাম বিষয়ে বিস্তৃত আলোচনা করেন এবং ৫ আগস্ট, ২০২৩ কলকাতায় জন্মশতবর্ষের সমাপনী সভায় যোগ দেওয়ার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অনুরূপা দাস, জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *