Electro homeopathy, Bankura, বাঁকুড়ায় ইলেকট্রো হোমিওপ্যাথি নিয়ে আলোচনা সভা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ ডিসেম্বর: অল ইন্ডিয়া ইলেকট্রোহোমিও মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ স্থানীয় এক সভাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইলেকট্রো হোমিও চিকিৎসা প্রদ্ধতির গুরুত্ব ও প্রভাব বিষয় আলোচনা হয়।কাউন্সিলের রাজ্য সাধারণ সম্পাদক ডাঃ মৃত‍্যুঞ্জয় মোদক, পাঁচমুড়া মহাবিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক স্বপন মাঝি, অলইন্ডিয়া হোমিও মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ এস কে বিশ্বাস, স্থানীয় বিধায়ক নিলাদ্রী দানা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ডাঃ মৃত‍্যুঞ্জয় মোদক জানান, এই চিকিৎসা প্রদ্ধতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আয়ূষ বিভাগ দ্বারা স্বীকৃত। এই চিকিৎসা প্রদ্ধতিতে উদ্ভিদের নির্যাস থেকে তৈরি ওষুধ রোগীকে প্রয়োগ করা হয়, যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত। দূরারোগ্য রোগ এই
প্রদ্ধতিতে নিরাময় সম্ভব বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *