সুভাষচন্দ্র বসুর সমাজ ভাবনা নিয়ে আলোচনা শিবির পশ্চিম মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: শনিবার অল ইন্ডিয়া ডিএসও’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির প্রায় তিনশ ছাত্র ছাত্রীকে নিয়ে  সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উপলক্ষ্যে ”তাঁর সমাজভাবনা: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক একটি অনলাইন আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন এসইউসিআই’য়ের জেলা সম্পাদক নারায়ণ অধিকারী ও মূল আলোচনা করেন ডিএসও’র রাজ্য সহ সভাপতি অশোক মাইতি।জেলার একাধিক কলেজ ও স্কুল থেকে উৎসাহী ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আলোচনায় অংশ নেন।

অশোক মাইতি আলোচনায় বলেন,”বর্তমান এই নীতি নৈতিকতা হীন সমাজে আর্দশহীনতায় ভুগতে থাকা ছাত্র সমাজকে ঘুরে দাঁড়াতে হলে সুভাষচন্দ্র বসুর ভাবাদর্শের উপর ভিত্তি করে  উন্নত আর্দশের চর্চা করতে হবে। ছাত্র আন্দোলন কেবলমাত্র দাবি আদায়ের  সংকুচিত দৃষ্টিভঙ্গির ঊর্দ্ধে যে নিষ্ঠা, কর্তব্য ও দৃঢ়চরিত্রের জন্ম দেয় তার বলিষ্ঠ উদাহরণ সুভাষ চন্দ্র বসুর জীবন। কেন্দ্র ও রাজ্য সরকার সুভাষ চন্দ্র বসুর  বিরুদ্ধ চিন্তা প্রয়োগ করে ছাএসমাজ তথা গোটা সমাজকে সঙ্কটে ফেলেছে”। সমগ্র ছাত্রসমাজকে বর্তমান এই সঙ্কটের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সভা পরিচালনা করেন ডিএসও’র জেলা সম্পাদক ব্রতীন দাস। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *