আগামী শনিবার বিকেলে দিল্লিতে বিজেপিতে যোগদান করছেন দীনেশ ত্রিবেদী!

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১২ ফেব্রুয়ারি: আগামী শনিবার বিজেপিতে যোগদান করছেন দীনেশ ত্রিবেদী। দিল্লি সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তরে পদ্ম শিবিরে যোগদান করছেন তিনি। দুপুরে পরে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে আসবেন সদ্য রাজ্যসভার সাংসদ পদ ছাড়া দীনেশ ত্রিবেদী। তারপর দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। বিকেল ৪টের পর তিনি বিজেপিতে যোগদান করছেন।

শুক্রবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলে বর্ষীয়ান এই তৃণমূল সাংসদকে নিয়ে দিল্লিতে জল্পনা চলতে থাকে। তবে সেই জল্পনার অবকাশ আগামীকাল শেষ হবে বলে বিজেপি সূত্রের খবর। যোগদান করার পর তাকে দলের আমন্ত্রিত সদস্য করতে পারে বিজেপি। যদিও এই খবরের সত্যতা দীনেশ ত্রিবেদী ছাড়া বিজেপির কোনও রাজ্য নেতা স্বীকার করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *