প্রধানমন্ত্রীর রাজ্য সফরে আগে বিজেপির পতাকা তুলে নিলেন দীনেশ ত্রিবেদী

নীল বনিক, আমাদের ভারত, ৬ মার্চ: প্রধানমন্ত্রীর সফরে আগের দিন দীনেশ ত্রিবেদী যোগদান করলেন বিজেপিতে। শনিবার দিল্লিতে প্রাক্তন রেলমন্ত্রী বিজেপিতে যোগদান করেছেন। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন জেপি নাড্ডা। যোগদান পর্বে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সম্বিত পাত্র।

যোগদান করে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভায় হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলার উন্নয়নের জন্য কাজ করতে চাই। সবাইকে একসঙ্গে নিয়েই আগামী দিনে চলব।

দীনেশ ত্রিবেদী স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। কিন্তুু কখনই জননেতা নন। তাই তাঁর মত একজনকে দলে নিয়ে বিজেপির রাজনৈতিক লাভের অংক পর্যালোচনা করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *