শিশুদের সাথে জন্মদিন পালন করলেন গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মি গ্রুপের সক্রিয় সদস্যা ডিম্পি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ আগস্ট: শিশুদের সঙ্গে কাটিয়ে জন্মদিবস পালন করলেন গড়বেতার স্বেচ্ছাসেবী সংস্থা সিভিল আর্মি গ্রুপের সক্রিয় সদস্যা সোমাশ্রী দাস ঘোষ ওরফে ডিম্পি। বাড়ির চার দেওয়াল, আলো, সেলিব্রেশন উপেক্ষা করে সামাজের কিছু অসহায় বাচ্চাদের সাথে একান্তে দিনটি কাটালেন তিনি। ডিম্পির জন্মদিন উপলক্ষ্যে রাধানগর গকনবাঁদী গ্রামের ৬০ জন বাচ্চাকে ফল, চকলেট, বিস্কুট, কেক, স্নেকস, ভুজিয়া, বেলুন উপহার দেওয়া হয়।

বাচ্চারা ছাড়াও তার জন্মদিনে উপস্থিত ছিলেন আমলাগোড়া ৯ নং অঞ্চল প্রধান পূর্ণিমা চৌধুরী, প্রাক্তন ক্রীড়াবিদ ও আলোর জোয়ার পত্রিকার সম্পাদক শ্যামল কুমার সাহা, আমলাগোড়ার পঞ্চায়েত সদস্য পলি রজক, সমাজসেবী সৌমেন দত্ত, শিক্ষক অভয় মিশ্র, অলোক দে, জয়ন্ত দাস, বিনোদ সিং, কৌশিক দাস সহ অন্যান্যরা। ছিলেন সিভিল আর্মি গ্রুপের সদস্য ও সদস্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *