জলমগ্ন কলকাতা!! “কাজ করার ইচ্ছেই নেই তৃণমূল সরকারের”, তোপ দিলীপ ঘোষের

আমাদের ভারত, ১৮ জুন: বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তারপর থেকে তিন দিন লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। প্রবল বর্ষণের ফলে কলকাতার উত্তর, দক্ষিণ, মধ্য, এমনকি শহরতলী কার্যত জলের তলায়। প্রায় গোটা কলকাতা জলমগ্ন হয়েছে। চরম দুর্ভোগে আমজনতা। তাই এবারে এই ইস্যুকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের আসলে কাজ করার ইচ্ছেটাই নেই। তার কথায় যারা ১০ বছরে পারেনা তারা এক বছরে পারবে কেউ বিশ্বাস করবে?

বিজেপির রাজ্য সভাপতির দাবি, তৃণমূল সরকার মে জল জমার মতো সমস্যার সমাধান করতে পারবে না, তা সকলেই জানে। তাঁর কথায়, যখন গতবছর আম্ফান এল। “সাতদিন অন্ধকার ছিল। আজকে যারা রাজ্যপালের সমালোচনা করছেন। সেচমন্ত্রীর দোষ ধরছেন, তারা ক্ষমতায় থাকাকালীন, মেয়র থাকাকালীন কাজ করতে পারেননি। কারণ তাদের ইচ্ছেই নেই কাজ করার।”

করোনার ভ্যাক্সিন বন্টন নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন,”করোনার ভ্যাকসিন আসছে। সাধারণ মানুষ হাহাকার করছে অথচ ভ্যাকসিন পাচ্ছেন না। শুধু রাজ্যপাল ও বিরোধীদের আক্রমণ করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে শাসক দল।”

দিলীপ ঘোষের আরও অভিযোগ, “ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারানো মানুষকে ত্রিপল দেয়নি রাজ্য সরকার। তারা এখন বৃষ্টির মধ্যে রাস্তায় বসে। দেড় মাসের বেশি সময় ধরে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে, তা সমাধান করতে পারছে না। শুধুমাত্র রাজ্যপাল’কে ইস্যু করে আর বিরোধীদের গালাগালি দিয়ে তাঁরা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *