জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ অক্টোবর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে চায়ে পে চর্চায় অংশ নেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন জনসংযোগের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এদিন জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে খড়্গপুর রেল শহরের বিভিন্ন এলাকায় ঘোরেন। কৌশল্যা, ইন্দা প্রভৃতি এলাকার মানুষের সাথে দেখা করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এদিন দুপুরের পর তিনি খড়্গপুর শহরের বেশ কয়েকটি দুর্গা পূজোর মণ্ডপে যান। মণ্ডপগুলোত গিয়ে নিজে ঢাক বাজান। আজকের জনসংযোগ কর্মসূচিতে সবার শেষে নিমপুরা কনকদুর্গা মন্দিরে উপস্থিত হয়ে পুজো দেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।।

