BJP, Khargapur, খড়্গপুরে শোভাযাত্রা সহকারে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: আজ সকালে ২২৪ নং খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খড়্গপুর শহরের ৮ নং ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। শোভাযাত্রাটি খড়িদা বাজার থেকে মন্দিরতলা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এই সময় তিনি এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাঁদের মতামত শোনেন। পথ চলতি স্থানীয় মানুষদের সঙ্গে কথোপকথনের পাশাপাশি, সকলকে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

দিলীপ ঘোষের এই প্রচার কর্মসূচি এলাকার জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *