নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ অক্টোবর:
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। কয়েকদিন আগেই দিলীপ ঘোষের জ্বর এসেছিল। তারপরই তাঁর করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। রিপোর্ট পজিটিভ হওহায় শুক্রবার সল্টলেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ১০২ জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে জ্বর ছাড়া দিলীপ ঘোষের অন্য কোনো উপসর্গ নেই। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিকঠাক আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দিলীপ ঘোষ মোটামুটি সুস্থ আছেন।

