দু- দফার ভোট বাকি থাকতেই খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলেন দিলীপ ঘোষ, ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে শুরু জল্পনা

আমাদের ভারত, ২৩ এপ্রিল:এখনো দু’দফার নির্বাচন বাকি। তার আগেই খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুষ্ঠু নির্বাচনের আগেই দিলীপ ঘোষের ঘোষণা খেলা শেষ। একেবারে ফুটবল মাঠের মতো স্কোরবোর্ডের পোস্টার দিয়ে ম্যাচের নির্ধারিত সময় নব্বই মিনিটের উল্লেখ করা হয়েছে। তার নিচে লেখা বিজেপি উইন, টিএমসি লস্ট। অর্থাৎ খেলা শেষ। বৃহস্পতিবার রাতে দিলীপ ঘোষের করা এই টুইটকে বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তৃণমূলের খেলা হবে স্লোগানে এমনিতেই সরগরম রাজ্যের ভোট। তার মধ্যেই এবার খেলা শেষের বাঁশি বাজিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। বাংলার রাজনীতির ময়দানকে একেবারে ফুটবল মাঠ হিসেবে তুলে ধরেছেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাতে আচমকা তিনি টুইট করেন।

গোটা দেশ এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচনী জনসভায় বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই দিনে দিলীপ ঘোষের খেলা শেষ এই টুইট আলোচনা জমে উঠেছে। প্রচার করতে না পারার জন্যেই কি একে টুইটনাকি এই টুইট নাকি এটাও কোনো মাইন্ড গেম বিজেপির। যদিও বিজেপির নেতা মন্ত্রীরা বাংলায় আসল পরিবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী। আর সেই কারণেই এই টুইট করেছেন দিলীপ ঘোষ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

যদিও দিলীপ ঘোষের ট্যুইটের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, দু’দফা নির্বাচন বাকি থাকতে তিনি এত বড় দাবি কিভাবে করলেন? অনেকেই মনে করিয়ে দিয়েছেন ইনজুরি টাইমের খেলা এখনো বাকি। খেলা শেষের বাঁশি বাজানোর কথা বাংলার জনগণের। তবে খেলা শেষের ফল জানা যাবে ২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *