রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় কলকাতা হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে সমর্থন দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ এপ্রিল: বিধায়ক তহবিলের টাকায় আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নং ব্লকের মাঝিপাড়া ও কমলপুর গ্রামে হাইমাস লাইট, খালকোনা গ্রামে সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করেন সাংসদ দিলীপ ঘোষ। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ বলেন, রাজ্যে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় জনস্বার্থ মামলায় আজ কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার পর, সেই নির্দেশকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।

আজ খড়্গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁরা প্রথম থেকেই সন্দেহ করেছিলেন। তাই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি করেছিলেন। আদালতে আবেদন করা হয়েছিল। আদালত তাঁদের দাবিকে মেনে নিয়ে এনআই এ তদন্তের নির্দেশ দিয়েছে। তিনি বলেন, তাঁদের বিশ্বাস ঐ অশান্তিতে রাজ্য সরকারের হাত ছিল। জেনে বুঝে চক্রান্ত করে এই অশান্তি করানো হয়েছিল, যাতে হিন্দু সমাজ রাস্তায় না নামে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন, যখন তদন্ত শেষ হবে তখন চক্রান্ত সামনে আসবে। পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার যে অবস্থা আইনশৃঙ্খলার যা অবস্থা আরও এই প্রকারের তদন্ত হওয়া উচিত বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *