আংশিক লকডাউনকে সমর্থন করলেন দিলীপ ঘোষ

নীল বণিক, আামাদের ভারত, কলকাতা, ১ মে:
রাজ্যে ডাকা আংশিক লকডাউনকে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার নিউটাউনে তিনি বলেন, সম্পূর্ণ লকডাউন কখনই আমি চাইব না। সম্পূর্ণ লকডাউনে মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে বলে এদিন প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, আজ থেকে রাজ্যে আংশিক লকডাউন শুরু। সিনেমা হল, জিম, সুইমিংপুল সহ রেস্তোরাঁ পুরোপুরি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। বাজারগুলির সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, এই সময়ে সম্পূর্ণ লকডাউন করাটা ঠিক হবে না। মানুষের অনেক কষ্ট হবে। অর্থনৈতিক চাকা বন্ধ না করে বিকল্প নীতি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আংশিক লকডাউনে অর্থনৈতিক সমস্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় না। তাই সমস্ত দিক বিবেচনা করে বাজার–হাটখোলার সময় কমানোটাই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি আংশিক লকডাউন করলেই হবে না। মানুষকে সমস্ত নিয়ম মানতে হবে। প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলেই এর সুফল মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *