জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ডিসেম্বর: রাজ্যে যে ধরনের হিংসার মধ্যে ভোট হয়েছে তার সমাধান হওয়া উচিত, তা না হলে গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস চলে যাবে বলে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
শনিবার তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদাতে “সুশাসন দিবস” পালন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কলকাতা পুরসভা নির্বাচন বিষয়ে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কলকাতা পুরসভার নির্বাচনে কমিশনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। রাজ্য নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, রাজ্য নির্বাচন কমিশনের অযোগ্যতা প্রমাণ হয়ে গেছে, তারা টিএমসির হাতে খেলছে। বেলদাতে এদিন তিনি বেশকিছু দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র ও মিষ্টি বিতরণ করেন।

