চাঁদা তুলে শৌচাগার তৈরির দায়ে চোপড়ায় শিক্ষকদের ‘শোকজ’, প্রতিবাদ দিলীপ ঘোষের

আমাদের ভারত, ৯ ডিসেম্বর: চাঁদা তুলে টয়লেট তৈরির দায়ে শিক্ষকদের ‘শোকজ’ নিয়ে প্রতিবাদ জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার তিনি টুইটারে লিখেছেন, “একদিকে, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে স্বচ্ছভারত মিশনের অধীনে শৌচাগার স্থাপন করা হচ্ছে। পশ্চিমবঙ্গের চোপড়ার (উত্তর দিনাজপুর) একটি স্কুলে আমাদের শিক্ষক এবং অভিভাবকরা তাঁদের স্কুলে একটি শৌচাগার তৈরি করার জন্য অর্থ জমা করছেন। ছাত্রীদের জন্য শৌচাগার নির্মাণের জন্য তহবিল বরাদ্দ করা সত্ত্বেও, মমতার প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে। এখন তারা শিক্ষকদের দোষারোপ করছে এবং তাদের শোকজ করেছে। যদি কেউ শাসনের ত্রুটিগুলি তুলে ধরে তবে তিনি শাস্তি পেতে পারেন। এটি এখন পশ্চিমবঙ্গে অলিখিত নির্দেশ।
শোকজ এই অভিযোগের প্রমাণ দেয়।

“টুইটের সঙ্গে যুক্ত প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে,
“প্রায় ৪ হাজার ছাত্রী চোপড়া গার্লস স্কুলে পাঠরত। স্কুল শেষে অনেক ছাত্রীরা যায় টিউশানিতে। সকালে বাড়ি থেকে এসে নিয়মিত বাথরুমে যাওয়ার সুযোগ নেই ছাত্রীদের। এই অসুবিধার কথা নিজেরাই শিক্ষিকাদের কাছে জানিয়ে আরও কয়েকটি শৌচাগারের জন্য আবেদন করে সুরাহা মেলেনি। অগত্যা প্রধান শিক্ষিকার সহযোগিতায় শৌচাগার তৈরির উদ্যোগ নিলেন ছাত্রীদের অবিভাবকরা। এভাবে তৈরি হল ২৮টি শৌচাগার। এতে অবশ্য প্রশাসনের রোষের মুখে পড়ে প্রধান শিক্ষিকা। মহকুমা প্রশাসন তাঁকে শোকজ করবে বলে জানাগেছে।”

স্কুলের সভাপতি শুভম শিকদার জানান, তিন বছর আগে শিক্ষিকারা অবিভাবকদের সাথে আলোচনা করেছেন। চাঁদা তোলার সিদ্ধান্ত হয়েছে। একটু একটু করে চাঁদা তুলেছেন। এটা স্কুলের প্রশংসনীয় উদ্যোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *