“বাকিরা ডায়লগ দেয়, আমি গোল দি” ১৬ আগস্ট সকালে ফুটবল খেলার পর তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

আমাদের ভারত, ১৬ আগস্ট: প্রাতঃভ্রমণে ইকো পার্কে এসে আজ ফুটবল খেলায় মজলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে আজকেই রাজ্যের খেলা হবে দিবস।তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, “৫ বছর ধরে দেখে আসছি কে কোথায় গোল মারে। তিনি বলেন, বাকিরা ডায়লগ দেয় আমি গোল দি। খেলা হবে তো সব জায়গায়। আর সেটা শুরু হয়ে গিয়েছে।”

ফুটবল খেলার পর এদিন খেলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,” ১৫ আগস্ট ছোটবেলা থেকে ফুটবল খেলে আসছি। খোলা মাঠে কাদার ওপরে কখনো বাতাবিলেবু কখনো প্লাস্টিক দিয়ে বল বেঁধে খেলতাম।” তার আফসোস , “এখন তো খেলাধুলা উঠে গেছে। কিন্তু তৃণমূল খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় নিয়ে গেছে।‌সিন্ডিকেট ও কাটমানির খেলায় নিয়ে গেছে। আমরা চাই ফুটবল ফিরে আসুক। ফুটবলের খেলা হোক। আমাদের নতুন ছেলেপুলে যুবক-যুবতীরা খেলাধুলা করে শারীরিক স্বাস্থ্য গঠন করুক।

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতির বলেন, ৫ বছর ধরে দেখছেন কে কোথায় গোল মারে। তিনি বলেন, “বাকিরা ডায়লগ দেয় আমি গোল দি। খেলা হবে তো সব জায়গায়। সেটাও শুরু হয়ে গিয়েছে। ত্রিপুরাতেও খেলা শুরু হয়ে গিয়েছে। কিন্তু ওরা শুরু করার আগেই ওখানে গিয়ে খুব কান্নাকাটি করছে। বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে গেছে। তাদের কেন নিয়ে যায়? কান্নাকাটি করছে, কেউ বলছে সুইসাইড করবো, কেউ আবার বলছে রাস্তায় শুয়ে থাকব। দুটো ঢিল মেরেছে তাতেই বিপ্লব শেষ ওদের”।

কিন্তু দিলীপ ঘোষের এদিন ফুটবল খেলা প্রসঙ্গের ফিরহাদ হাকিম বলেন, “দিলীপ দার তৃণমূলের খেলা হবে দিবস সমর্থন করে ফুটবল খেলেছেন সেটা খুব ভালো কথা। সকালবেলা ফুটবল খেলে উদ্বোধন করে দিয়েছেন উনি।”

আজ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় খেলা হবে দিবস উদযাপন করেছে তৃণমূল ও রাজ্য সরকার। উভয় তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে খেলা হবে দিবস উপলক্ষে। রাজ্যের কয়েকশো ক্লাবকে ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে রাজ্য সরকার। তৃণমূলের তরফে ব্লকে ব্লকে খেলা হবে দিবস উপলক্ষে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *